কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন ওই গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের ৩ সন্তানের জননী সালাতুন বেগম স্বামী কাসেম মিয়ার সাথে রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করলে রোববার দিবাগত রাত ২ টায় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে। বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed