শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া দখল ও স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া জবর-দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ সেপ্টোম্বর) দুপুরে উপজেলার জাগছড়া ছড়ার পাড়ে মানববন্ধন করেছেন উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর ও নওয়াগাঁও গ্রামবাসী।
মানববন্ধনে কয়েকজন বলেন, এলাকার প্রভাবশালী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খাঁন সরকারি ছড়া দখল করে তার উপর স্থাপনা নির্মাণ করেন। এতে ছড়ার পানি নিস্কাসনের বাধা সৃস্টি হয়ে ইছবপুর ও নওয়াগাঁও গ্রামের ছড়াপাড়ের চলাচলের রাস্তা প্রতিনিয়ত ভেঙ্গে পড়ে যাচ্ছে। এসব গ্রামের অসুস্থ কোন রোগী আনা নেয়া ও ফায়ার সার্ভিসের জরুরি গাড়ি প্রবেশ করতে পারে না। এ রাস্তাটি দ্রæত সংস্কার করা না হলে এলাকার দুই হাজার পরিবারের চলাচলের এ রাস্তা বন্ধ হয়ে যাবে।
এব্যাপারে অভিযুক্ত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খাঁন বলেন, খাস জমি ও ছড়া আমার দখলে থাকতে পারে। যদি আমার দখলে থাকে আমি সেটা ছেড়ে দিব। কিন্তু আরও যাদের দখলে আছে তাদের উচ্ছেদ করতে হবে।
স্থানীয় ইউ‘পি সদস্য মো: শাহজাহান বলেন, এলাকাবাসী যখন আমাকে বলে এ রাস্তার কথা আমি সরেজমিন এসে রাস্তাটি দেখি এবং তাৎক্ষনিক চেয়ারম্যান সাবকে জানান। তখন উভয় পক্ষকে নিয়ে ইউনিয়নে আলোচনা করেন। পরে আমরা ছড়া দখলমুক্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার বলেন, উপজেলায় যেসব এলাকায় অবৈধ ভাবে ছড়াগুলো দখলে আছে, আমরা সেই সব ছড়াগুলো চিহিৃত করা শুরু করেছি। স্থানীয় মেম্বার সাহেবের লিখিত আবেদন পেয়েছেন, খুব দ্রুত জাগছড়া ছড়াতে উচ্ছেদ অভিযান করবেন বলে জানান তিনি।
Related News
বড়লেখায় কিশোরকে গলা কেটে হত্যা চেষ্টা, আহত ২
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে তর্কেরRead More
কমলগঞ্জে মৃত্যুর কাছে হার মানলো এক স্কুল শিক্ষার্থী!
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বখাটের দীর্ঘদিনের উত্ত্যক্ততা, হুমকিRead More



Comments are Closed