কমলগঞ্জে একরাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজারে একরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র নগদ টাকাসহ মূল্যবান মালামাল সামগ্রী লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এসময় আরও কয়েকটি স্থানে চুর চক্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
গোবর্দ্ধনপুর এলাকার ধান ব্যবসায়ী সালাহউদ্দীন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুর চক্র আমার ধানের দোকানের তালা ভেঙ্গে ফেলে। তবে কোন মালামাল না থাকায় কিছু চুরি হয়নি। একই রাতে পার্শ্ববর্তী রানীর বাজারে জমকান্ত ফার্ম্মেসী, সাইফুর রহমানের মোদি দোকান, সুমন দত্তের মোবাইল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুর চক্র বাজারের আরও একটি দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে।
শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক মোবাশ্বির আলী জানান, বৃহস্পতিবার রাতে চুর চক্র আমার বাড়িতে এসেও চুরির চেষ্টা চালায়। আমাদের সজাগ তৎপরতার কারণে চুর চক্র পালিয়ে যায়। এদিকে গত ১৪ জুলাই দিবাগত রাতে ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমসহ চারটি কক্ষের তালা ভেঙ্গে বিদ্যালয়ের কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, ধূপাটিলা স্কুলে তালা ভেঙ্গে চুরির বিষয়টি তদন্তাধীন আছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রানীরবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।
Related News
মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীরRead More
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ থেকেRead More



Comments are Closed