ভানুগাছ দেবনাথ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্টিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ দেবনাথ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ শুক্রবার দুপুরে পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্ব্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ।
ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভগবতরত্ন প্রমোদ রঞ্জন দেবনাথ, ভানুগাছ দেবনাথ সমিতির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দেবনাথ, সমাজসেবক কৃষ্ণমোহন দেবনাথ, লক্ষীপুর সার্ব্বজনীন পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, নিখিল চন্দ্র দেবনাথ, শিক্ষক ননীগোপাল দেবনাথ, রুপেন্দ্র দেবনাথ, রাইমোহন দেবনাথ, সুখময় দেবনাথ, ডা: সুবোধ চন্দ্র দেবনাথ, সমাজসেবক পরেশ চন্দ্র দেবনাথ, ননীগোপাল দেবনাথ, উপানন্দ দেবনাথ, গঙ্গেশ দেবনাথ, ব্যবসায়ী স্বপন দেবনাথ, তপোধন দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ভানুগাছ দেবনাথ সমিতির পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শপথ বাক্য পাঠ করান রাজনগর থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ।
অনুষ্ঠানে ভানুগাছ দেবনাথ সমিতির সার্বিক উন্নয়নে আলোচনা করা হয়। সবশেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
Related News
মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীরRead More
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ থেকেRead More



Comments are Closed