Main Menu

বাহুবলে পথ শিশুদের মাঝে মুক্ত স্কাউটসের খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবলে মুক্ত স্কাউটসের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় ঈদের আনন্দকে ভাগাভাগি করতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ উপলক্ষে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহঃ কমিশনার জেলা স্কাউটস ও উপদেষ্টা বাহুবল মুক্ত স্কাউটস নিরঞ্জন সাহা নিরু, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, সহঃ কমিশনার জেলা স্কাউটস মতিউর রহমান, স্কাউট লিডার সাইফুল ইসলাম, কাব লিডার জিয়াউল হক, উপদেষ্টা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটস মোঃ জালাল উদ্দিন রুমি।

সভাটি পরিচালনা করেন বাহুবল মুক্ত স্কাউটসের সম্পাদক আল সাযেম শাকিল। মুক্ত স্কাউটসের সকল সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাহুবল মুক্ত স্কাউটস দল দুদিন আগে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব করেছিল এবং এর ধারাবাহিকতা প্রতি বছর বজায় থাকবে বলে সকলের প্রত্যাশা ।

Share





Related News

Comments are Closed