Main Menu

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবা‌ড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (৩ মে) বি‌কেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কুইচামারা ব্রিজ এলাকায় এ‌ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো- উপজেলার যদুনাথপুর ইউনিয়‌নের শ্রীহ‌রিপুর গ্রা‌মের আব্দুর র‌হিমের ছে‌লে রিপন ওর‌ফে আল-আমিন (১৬) ও একই গ্রা‌মের আব্দুল আছর উদ্দিনের ছে‌লে রিপন (১৬)। এ সময় আমিনুল ইসলাম (১৪) নামে আরেক কিশোর আহত হ‌য়ে‌ছে।

ধনবা‌ড়ি থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) ই আর হো‌সেন ব‌লেন, বন্ধুরা মি‌লে ঈদে আনন্দ কর‌তে মোটরসাইকেল নিয়ে ঘুর‌তে বে‌রি‌য়ে‌ছিল। তারা অতি‌রিক্ত গ‌তি‌তে মোটরসাইকেল চালা‌চ্ছিল। টাঙ্গাইল-জামালপুর সড়‌কের কুইচামারা ব্রিজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ‌ব্রিজ সংলগ্ন পিলা‌রের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে তিনজন গুরুতর আহত হয়। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে হাসপাত‌া‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক দুইজন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি আরও জানান, আহত একজনকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

 

Share





Related News

Comments are Closed