বাহুবলে উপজেলা প্রকৌশলী না থাকায় উন্নয়ন কাজ ব্যাহত
সৈয়দ আব্দুল মান্নান: হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্হানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী না থাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে জনমনে শংকা বিরাজ করছে।
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপজেলা প্রকৌশলী বিভাগে উপজেলা প্রকৌশলীর পদটি শূন্য থাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবার আশংকা বিরাজ করছে।
অনুসন্ধানে জানা গেছে উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম অন্যত্র বদলী হয়ে যাওয়ায় নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদকে প্রেষনে দায়িত্ব দেয়া হয়েছ। তিনি সপ্তাহে একদিন দায়িত্ব পালন করছেন।
উপজেলার বিভিন্ন স্হানে স্কুল ভবন নির্মাণ, ব্রিজ, কালভার্ট, রাস্তার কাজ চলমান রয়েছে। এ সব কাজের গুনগত মান, টিকসই কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
অপরদিকে ২০২১- ২০২২ অর্থ বছরের উন্নয়ন কাজ থমকে আছে। ওই দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন রয়েছেন বলে সচেতন মহল মনে করছেন।
এলাকাবাসী দ্রুত সরকারের উন্নয়ন কাজ সম্পন্নকরণে একজন উপজেলা প্রকৌশলী পদায়নের দাবি করছেন।
এবিষয়ে কথা বলতে প্রধান প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed