Main Menu

জাবিতে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ (জাবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাহ মোস্তাক সৈকত।

এসময় তিনি বলেন, ‘জেলা সমিতি আমাদের মেলবন্ধনের জায়গা। আজকের ইফতারের উদ্দেশ্য হলো আমাদের সকলকে একত্রিত করা। এছাড়া উপস্থিত সকলকে আহবান করবো জেলা সমিতির যেকোনো কাজে সাড়া দেয়ার জন্য। এই ক্যাম্পাসে জামালপুরের অনেক ছাত্র-শিক্ষক রয়েছেন। সবার অংশগ্রহণে আমরা জেলা সমিতিকে আরো সমৃদ্ধ করতে চাই।’

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ। এসময় তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া সকলকে জেলা সমিতিতে আবদ্ধ হওয়ার আহবান জানান।

Share





Related News

Comments are Closed