Main Menu

মাধবপুরে গৃহহীন সাফিয়ার হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের দেয়া ঘরের চাবি উপজেলার চারাভাঙ্গা গ্রামের বিধবা গৃহহীন সাফিয়ার হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সহ সূধীজন।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি নানান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

১৫ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহসীন আল মুরাদ, জেলা প্রাণীজ সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, ওসি আব্দুর রাজ্জাক, প্রাণীজ সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবীর,চেয়ারম্যান ফারুখ আহম্মদ পারুল, মোঃ আলাউদ্দিন, মাসুদ খান,পারভেজ চৌধুরী, মোস্তফা কামাল সোহেল, মিজানুর রহমান, সাহাবুদ্দিন আহম্মদ, আওয়ামীলাগ নেতা সুকোমল রায়, জাহেদ খান,বেনু মাধব রায়,এরশাদ আলী, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক শংকর পাল সুমন,আয়ুব খান, মিজানুর রহমান প্রমুখ।

মত বিনিময় সভার পর উপজেলা প্রাণীজ সম্পদ দপ্তর কর্তৃক ২শ পরিবারের মাঝে ভেড়া ও নির্মাণ সামগ্রী বিতরণ, কৃষি অধিদপ্তর কর্তৃক ২২শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ এবং সমাজ সেবা দপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৭৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, ১২৬ জনের মাঝে এককালীন অনুদান প্রদান করেন।

Share





Related News

Comments are Closed