ফেসবুকে মেয়ে সেজে প্রেম, মাদ্রাসা শিক্ষককে ডেকে নিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট সীমান্তে কাওসার আহমদ (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আব্দুল বাছিরের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে সংগ্রাম বিজিবি ক্যাম্পের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সামসুল ইসলাম(৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মিয়ারপাড়া দাদনচক গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, মেয়ে সেজে সামসুল ফেসবুকে কাওসারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে জাফলংয়ে সামসুলের সঙ্গে দেখা করতে আসেন কাওসার। তাকে সীমান্ত এলাকার ঘটনাস্থলে দেখা করতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর কাওসারকে খেলনা পিস্তল দেখিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ওসি বলেন, হত্যার পর সামসুল মরদেহ ফেলে চলে যান হোটেলে। ৯ দিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন তিনি। যে কারণে সবাই তাকে সমীহ করে চলতো। নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই হোটেল থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিকভাবে তিনি হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন।
এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed