Main Menu

হবিগঞ্জে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের উপহার বাংলাদেশ পুলিশের সফল আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ঘরের চাবি আনুষ্টানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

১৪ এপ্রিল দুপুরে হবিগঞ্জ সদর থানার পূর্বপৈল গ্রামের বাসিন্দা সুবিধাভোগী মোছাম্মৎ ফুলচাঁন বিবির নিকট হস্তান্তর ঘরের চাবি হস্তান্তর করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা বেগম, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলি সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পরে সুবিধাভোগীর হাতে নগদ অর্থ ও ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed