Main Menu

চুনারুঘাটে কৃষকের মাঝে বীজ সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকের মাঝে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বিতরণ কর্মসূচীতে অংশ নেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী চুনারুঘাট উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed