বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হবিগঞ্জের নানা কর্মসূচিতে যোগদান
বাহুবল প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।
তিনি ১৩ এপ্রিল জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত কল্যাণ অনুদানের চেক বিতরণ কর্মসূচি, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান,হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মো: মোতাচ্ছিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed