Main Menu

প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন

আসিফ আল-মামুন: মানব দেহের স্পর্শের অনুভূতি যাগায় ত্বক। সেই ত্বকের যত্নে বাজারে এসেছে নিত্য নতুন প্রশাধনী। অধিকাংশ প্রশাধনীতে প্রাকৃতিক উপাদান থাকে নগন্য। এজন্য ত্বক ভাল রাখতে বাজারের প্রশাধনীর বাইরে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া পদ্ধতিতে। ত্বক আর্দ্র ও মসৃণ এবং সুস্থ রাখতে প্রাকৃতিকভাবেও যত্ন নিতে হবে।

ত্বক ভালো রাখতে বাজারচলতি প্রসাধনীর ওপর নির্ভরশীলতা কমান। ঘরোয়া পদ্ধতিতে ভরসা রাখুন। তবে ত্বক আর্দ্র ও মসৃণ এবং সুস্থ রাখতে শুধু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেই হবে না, প্রাকৃতিকভাবেও ত্বকের যত্ন নিতে হবে।

হলুদ গুঁড়োঃ ত্বকের দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। এক চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা–চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট করে নিন। এবার এটি হাত-পায়ের আঙুলে এবং দাগ যুক্ত স্থানে লাগিয়ে ৩০ মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। হলুদগুঁড়া হাত-পায়ের কালো দাগ দূর তো করবেই, একই সঙ্গে ত্বককে করে তুলবে টানটান।

লেবুর রসঃ অ্যালোভেরার মতোই ত্বকের দাগ সারাতে কার্যকর এক সহজলভ্য প্রাকৃতিক উপাদান লেবু, তথা লেবুর রস। বেশ কয়েকভাবেই লেবুর রস ব্যবহার করা যায়। কর্মব্যস্ত দিনে বাইরে থেকে এসে হাত-পা-মুখ ভালো করে ধুয়ে নিন। মাঝারি সাইজের একটি লেবু কেটে তা খোসাসহ হাত-পা ও মুখে আলতো করে ঘষে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন। এ ছাড়া একটি লেবুর সঙ্গে এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে হাত-পায়ের আঙুলের ভাঁজে এবং কালো হয়ে যাওয়া স্থানে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন। এটি হাত-পায়ের জন্য ন্যাচারাল স্ক্র্যাব হিসেবে কাজ করবে। লেবু আর মধুও ত্বকের জন্য বেশ উপকারী। অর্ধেক লেবুর রসের সঙ্গে এক চা–চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এটা কালো হয়ে থাকা স্থানে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে ধুয়ে নিন। এই তিন ধরনের মিশ্রণের যেকোনো একটি দিয়ে নিয়মিত চর্চা করলে ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে সহজে।

মধু, ওটস ও দুধ : এ তিনটি উপাদান ত্বক মসৃণ ও কোমল রাখতে ভীষণ সাহায্য করে। মিক্সিতে ওটস পিষে তার সঙ্গে মধু ও দুধ মিশিয়ে তৈরি করে মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন। ত্বকের অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এটি।

কফি ও চকলেট : এ দুটি উপাদানই ত্বকের বলিরেখা ও পোড়া ভাব দূর করতে সাহায্য করে। এছাড়া সূর্যের ইউভি রশ্মির বিরুদ্ধে ত্বকের সুরক্ষা প্রদান করার পাশাপাশি ত্বকের মসৃণতা বজায় রাখে। চকলেট পাউডার, দই ও কফি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু’দিন ব্যবহার করতে পারেন, উপকার পাবেন।

টমেটো ও গোলাপজল : ত্বকের আর্দ্রতার জন্য গোলাপজল ও টমেটো দুই-ই ভীষণ কার্যকর। প্রাকৃতিক টোনার হিসেবেও খুব ভালো কাজ করে এ দুটি উপাদানের মিশ্রণ। সমপরিমাণ টমেটোর রস ও গোলাপজল তুলোতে নিয়ে মুখে লাগাতে পারেন। এ দুটি উপাদানেই রয়েছে ভরপুর ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বক কোমল করার পাশাপাশি ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলোও বন্ধ করতে সাহায্য করে।

Share





Related News

Comments are Closed