বাহুবলে স্বাস্থ্য বিভাগের সেবায় মুখরিত সুবর্ণজয়ন্তী মেলা
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টলে স্বাস্থ্যসেবায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ।
এ স্টলে কোভিড৷ ভেকসিনের ১ম ডোজ প্রদান, এনসিডি চিকিৎসা, রক্তচাপ নির্নয়,ওজন মাপা, বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
স্টলে প্রধান আকর্ষণ ছিল রক্তের গ্রুপিং নির্ণয়। স্কুল, মাদ্রাসা,কলেজের ছাত্র ছাত্রী সহ নানা শ্রেনী পেশার মানুষ এ সেবা গ্রহণ করেন।
মেডিকেল অফিসার ডাঃ ফারহানা খানমের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ সেবায় নিয়োজিত ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ সার্বক্ষণিক এ সেবা কার্যক্রম তদারকি করছেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed