উখিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মাটি ভর্তি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২২মার্চ) রাত ১০টার দিকে বালুখালী টিভি টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহাপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম।
তিনি জানান, মাটি ভর্তি মিনি ট্রাকটি টেকনাফের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে বালুখালী টিভি টাওয়ারের পাশে পৌঁছালে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed