কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুলছাত্রী চা শ্রমিক কন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাওতাল পল্লীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে র্যাব-৯ ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারোয়াবিল সাওতাল পল্লীর চা শ্রমিক প্রেম লাল সাঁওতাল এর কন্যা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা সাঁওতাল (১৪) হঠাৎ রাতে বমি করতে থাকে। পরে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়। শিক্ষার্থী মারা যাওয়ায় আবারো বাড়ীতে নিয়ে আসার পর স্থানীয় লোকজন ছাত্রীর মৃত্যুটি রহস্যজনক বলে কানা ঘোষা করতে থাকেন।
খবর পেয়ে র্যাব-৯ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed