Main Menu

বাহুবলে সুবর্ণজয়ন্তী মেলায় দর্শনার্থীদের দুধ পান কর্মসূচি পালন

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্টিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ৬ষ্টদিনে মঙ্গলবার ওই দপ্তরের উদ্যোগে শিক্ষার্থী, দর্শনার্থী ও বিভিন্ন স্টলে আগতদের খামার থেকে উৎপাদিত দুধ পান কর্মসূচী পালন করা হয়েছে।

দুধ পান কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) রেহানা মজুমদার মুক্তি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভাস্কর তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভাস্কর তালুকদার জানান মেলায় আগত প্রায় ৪শ’ শিক্ষার্থী, দর্শনার্থী, সূধীজনদের দুধ পান করানো হয়েছ।

Share





Related News

Comments are Closed