দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৩ বছর পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে দুই বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর পালিয়ে থেকেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পেয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি। তিনি মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের সামছু মিয়ার পুত্র।
জানা যায়, তার বিরুদ্ধে ছাতক থানার ২০০৫ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২০০৮ সালে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের রায় হয়। সাজা থেকে বাঁচতে তিনি পালিয়ে যান। পলাতক থাকা অবস্থায় তিনি বিদেশে চলে যান। সাত দিন আগে তিনি দেশে ফিরেন।
সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed