বিয়েতে পরিবারের অসম্মতি, নবদম্পতির ‘আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবারের সম্মতি না পাওয়ায় বিয়ের কয়েক ঘণ্টা পরই বগুড়ার শিবগঞ্জে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মরদেহ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২১ মার্চ সোমবার রাত সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২১ বছরের মো. সবুজ ও ১৯ বছরের মার্জিয়া জান্নাত।
সবুজ মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগরপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। আর জান্নাত পাশের গ্রামের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়ার মালয়েশিয়া প্রবাসী মো. রাজ্জাকের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ।
তিনি জানান, স্থানীয়দের খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে এসআই ইমরান হোসেন ও নাসির নামের দুই কর্মকর্তাকে পাঠানো হয়। তারা নিহত দুজনের বাড়িতে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
স্থানীয়দের বরাতে হাসমত উল্লাহ জানান, সবুজ ও জান্নাত পাশাপাশি গ্রামের বাসিন্দা। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সবুজ হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন, তার পরিবার দরিদ্র। তাই তিনিও দিনমজুরের কাজ করতেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed