Main Menu

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭মার্চ) দুপুরে সোজাপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাল্লা শ্রীহাই গ্রামের আনুর মিয়ার পুত্র হাসিদিল মিয়া (১৭) ও শাল্লা সেন নগর গ্রামের জিয়াজ আলীর পুত্র জুটন মিয়া (২২)।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামে আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে লোহার পাইপ বসাতে গিয়ে বৈদ্যুতিক তারের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।

সহকর্মী ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আমির হামজা ঘটনাস্থালে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ২টি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ।

Share





Related News

Comments are Closed