Main Menu

বাহুবলে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শিশু কিশোরদের নিয়ে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শেখ রাসেল মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি রেহানা মজুমদার মুক্তি, বাহুবল মডেল থানার ওসি রকিবুল,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ অনুষ্ঠানে জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয়। পরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়।

Share





Related News

Comments are Closed