জগন্নাথপুরে যুবকের গলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। এমন সময় বাসা থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। এরপর শ্রমিকরা দুর্গন্ধের সেই উৎস খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তারা পাশের ‘মঈন ভিলা’ নামের একটি বাড়ির ভেতর দুর্গন্ধের উৎস পান। বিষয়টি তারা স্থানীয়দের জানান। স্থানীয় লোকজন জড়ো হয়ে খবরটি পুলিশকে জানান।
স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির একটি কক্ষ থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করে। তার নাম মামুন। বৃহস্পতিবার বিকেলে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মামুন তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়া ছেলে। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। প্রায় ৫ বছর আগে মামুন বিয়ে করলেও দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। তার দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানেক আগে তাকে গ্রামের লোকজন দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মামুন মারা গেছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত মির্জা বলেন, ‘বাড়িতে একাই থাকতেন মামুন। মরদেহে কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া কোনো অভিযোগ না থাকায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed