বিশ্বনাথে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ৭ দিনব্যাপী (১৭-২৩ মার্চ) ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ফিতা কেটে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
মেলার উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহনকারী স্টলগুলো পরিদর্শন করে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াসহ অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় সভায় সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুছা, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পল্লী বিদুৎ অফিসের ডিজিএম সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেRead More
বিয়ানীবাজারে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে মানসিকRead More



Comments are Closed