পঞ্চগড়ে শীত উপেক্ষা করে বোরো চারা রোপণে ব্যস্ত কৃষকরা
মোঃ সফিকুল আলম দোলন, প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে জেলার বিভিন্ন এলাকায় কনকনে শীত ও মাঘের হিমেল হাওয়াকে উপেক্ষা করে কৃষকরা বোরো চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছু দিন থেকে ঘনকুয়াশার সাথে কনকনে ঠান্ডা হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। গতকালের বৃষ্টি শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। তারপরও ইরি-বোরো চারা রোপণ শুরু করেছেন কৃষকরা।
গত বোরো মৌসুম ও আমন মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা বোরো চাষে উঠে পড়ে লেগেছেন। কেউ বীজ তলা থেকে চারা তুলছেন রোপণের জন্য আবার কেউ জমিতে হালচাষ দিয়ে জমি তৈরী করে নিচ্ছেন, কেউ কেউ চারা রোপণ করছেন।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক-কৃষাণীরা গরম কাপড় গায়ে দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করে কৃষিকাজে উঠে পড়ে লেগেছেন।
অপরদিকে কনকনে ঠান্ডার কারণে দিনমজুররা মজুরি বেশি দাবি করছেন। প্রতি বিঘা জমিতে চারা রোপণের বিপরীতে নেয়া হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। যা পুর্বের তুলনায় অনেক বেশি।
উপজেলা কৃষি অফিসার আল মামুনুর রশিদ জানান, কৃষকরা যথা সময়ে চারা রোপণ শুরু করেছেন। জেলায় ডিজেল ও সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed