ফেসবুকে লেখালেখি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি নিয়ে বিরোধে ফরিদ আহমদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তার শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এ ঘটনায় শাহীন আহমদ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড় খেওড় গ্রামের এফআইবিডিবি স্কুলের পাশে এই ঘটনা ঘটে।
নিহত ফরিদ আহমদ (৩০) উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা (খাসারিপাড়া) গ্রামের রফিক আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদ আহমদ বিকেল অনুমান ৪টার দিকে শাহীন আহমদকে নিয়ে মোটর সাইকেলযোগে মমতাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়খেওড় এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র কয়েকজন লোক ফরিদ আহমদের মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ সময় ফরিদ আহমদের সাথে থাকা শাহীন আহমদ গুরুতর আহত হন। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফরিদ আহমদ মারা যান। স্থানীয় লোকজন শাহীন আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, এনাম খান নামে এক ব্যক্তি ফরিদকে ‘দেখে নেবেন’ বলে হুমকি দিয়েছিলেন। বিষয়টি ফরিদ তার ফেসবুকে পোস্ট দিয়ে জানান সবাইকে। তাতে স্বজনদের ধারণা এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ফরিদ আহমদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ‘ফেসবুকে লেখালেখির জের ধরে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed