জৈন্তাপুরে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে হেমু দাতব্য চিকিৎসালয়ের আয়োজনে ইবনে সিনা হাসপাতাল সিলেটের সার্বিক সহযোগিতায় শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়।
ফ্রি খতনা ক্যাম্প উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির খাঁন, ডাক্তার আব্দুল মজিদ, কর্ণেল রুকন উদ্দিন আহমদ, ডাক্তার মোদাবির খান, মেজর অবসর আব্দুস ছালাম, সহকারী অধ্যাপক রেজা আহমদ, সহকারী অধ্যাপক আব্দুস সুবহান রাহিম ৷
ফ্রি খতনা ক্যাম্পে প্রায় শতাধিক শিশুর খতনা দেওয়া হয়। আগামী দিনেও হেমু দাতব্য চিকিৎসালয়ের আয়োজনে এই ক্যাম্প অব্যাহত রাখা হবে বলে অনুষ্টানে জানানো হয়।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed