বিশ্বনাথে অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পৌর শহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
‘নিখোঁজ’ ছাত্রী সাদিয়া আক্তার রিনা (১৪) উপজেলার রামপাশা ইউনিয়নের আনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
এব্যাপারে ‘নিখোঁজের মা রাবিয়া বেগম বাদী হয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ থানায় জিডি এন্টি করেছেন। যার নং ১৪৯৫।
জিডিতে প্রকাশ, রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ী থেকে বিদ্যালয়ে আসে সাদিয়া আক্তার রিনা। বিদ্যালয় ছুটি হওয়ার পর সে আর বাড়ীতে ফিরেনি।
পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডিএন্টি করেন।
কেউ সাদিয়া আক্তার রিনা’র সন্ধান পেলে ০১৫১০-৬৭২৩৫৭ নম্বর মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed