কমলগঞ্জে সবজি ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পতনঊষারে ফরজান খান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ সবজির ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, কুলাউড়া থানাধীন টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের মৃত রশিদ খান এর ছেলে ফরজান খাঁনের (৬০) সাথে প্রায় ৩০ বছর পূর্বে পতনউষারের টিলাগড় গ্রামের ছমসুন বেগমের সাথে বিবাহ হয়। স্বামী ফরজান খাঁন চুরি ,ডাকাতির সাথে জড়িত থাকার কারনে এ নিয়ে সংসার জীবনের কলহের সৃষ্টি হয়। তাদের সংসারে ৩ সন্তানকে নিয়ে বাবার বাড়ী পতনউষারে টিলাগড় গ্রামে চলে আসেন।
এদিকে, সংসার বিচ্ছেদের পর ফরজান দ্বিতীয় বিয়ে করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনি শ্বশুর বাড়ি আসার পর তাকে মেরে বাড়ির পিছনের ফসলি ক্ষেতের জমিতে তার লাশ ফেলে দেয়া হয়।
সোমবার ২৭ সেপ্টেম্বর সকালে প্রথম স্ত্রী ছমসুন বেগমের বাড়ির পাশের সবজির ক্ষেত থেকে ফরজান খাঁনের (৬০) মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এ সময় মৃত ব্যক্তির গাঁয়ে সাদা গেঙ্গি ও আকাশি রঙের ফুল শার্ট ও লুঙ্গি পড়া ছিল। লাশের শরীরের কোথায়ও আঘাতের আলামত পাওয়া না গেলেও মাথায় এবং গেঞ্জিতে রক্তের দাগ পাওয়া যায়। যার কারনে বৃদ্ধের মূত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ বাবু জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ হোসেন জানান, সকালে ৬০ বছর বয়সী বৃদ্ধের লাশ সবজির ক্ষেতে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে ধান কাটার কাঁচি, কাপড়ের বেগ, মোবাইল ফোন, নগদ ২০ টাকা ও বিড়ি পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কমলগঞ্জে বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন জয়গুন নাহার খানম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নেরRead More
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালRead More



Comments are Closed