দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১২১২
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ২৫ জন। এনিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩৯ জনে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২১২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৯৮০ জনের দেহে।
গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, খুলনায় ৩, সিলেটে ৩ ও রংপুরে ২। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed