মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে ২৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাকির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরমুখী জোয়ানা পরিবহনের একটি নৈশকোচ ও রংপুর থেকে ঢাকামুখী সেলফি পরিবহনের অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে সাইড দেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির।
তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৫ জন মারা যান। তবে, তাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি এক নারীসহ তিনজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed