শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহরে ছুরিকাঘাতে শরীফ মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পৌরশহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলির শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় শরীফকে ছটফট করতে দেখেন স্থানীয়রা। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর পরই শরীফ মারা যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, হত্যাকাণ্ডের কারণ খোঁজ করা এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed