Main Menu

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি ভ্যান-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন।

Manual1 Ad Code

স্থানীয় পুলিশের তথ্যমতে, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। তখনই অপর প্রান্ত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতদের মধ্যে আটজন মহিলা ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তারা আজমির দরগা যাচ্ছিলেন।

Manual1 Ad Code

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তে নেমেছে প্রশাসন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code