Main Menu

নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

Manual6 Ad Code

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন। তিনি জানান, শনিবার রাতে সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় সরকার বিরোধী স্ট্যাটাস এবং দুটি মামলা রয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code