সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পৃথক অভিযানে নগরীর জল্লারপাড় ও নেহারিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)।
পুলিশ জানায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জল্লারপাড় এলাকা থেকে সোহেলকে এবং রোববার (৬ সেপ্টেম্বর) নেহারিপাড়া থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গেলো ২৮ আগস্ট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়।
ওই ঘটনায় গত ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই বিশেষ অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More



Comments are Closed