কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার (এসআই) ফরহাদ মাতব্বর এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ কুলাউড়ায় আনা হবে।
Related News
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালRead More
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরRead More



Comments are Closed