ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ১০ বছর বয়সী বড় ভাই গুরুতর আহত হয়েছে।
নিহত সাইদুর রহমান সায়েম এবং আহত বড় ভাই সিয়াম আহমেদ রাহুল। গুরুতর আহত রাহুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়ায় আঙ্গুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান সায়েম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে ছাতক পৌরসভার মোগলপাড়ায় আঙ্গুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন। রোববার সকালে তার স্ত্রী লিপি বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্ত্রীকে হাসপাতালে রেখে সুজন মিয়া দুই ছেলে সিয়াম আহমেদ রাহুল ও সাইদুর রহমান সায়েমকে বাসায় রেখে তাকে দেখতে যান।
সকাল ৮টার দিকে বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পর্শে রাহুল ও সায়েম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইদুর রহমান সায়েমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহুলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘলক মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed