কমলগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমি থেকে বাজার ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাঝে একটি কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। এক পর্যায়ে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুর রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের জের ধরে জন্মের পর পরই কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছে। পরে কুকুর এসে ব্যাগ টানাটানি করছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed