Main Menu

বরগুনায় খেলনা ঘরে অগ্নিকান্ডে শিশুর মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে খেলনা ঘরে অগ্নিকান্ডে সামিরা (৫) নামের এক শিশু পুড়ে মারা গেছে। রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পূর্ব সওদাগারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের জাকির মুন্সীর মেয়ে সামিরা (৫) ও তার আপন চাচাত ভাইয়ের সাথে খরকুটা দিয়ে খেলনা ঘর তৈরি করে। এরপরে সেই ঘরে রান্নার জন্য আগুন জ্বালানো হয়। সেই আগুন খেলনা ঘরের খরকুটায় লেগে যায় তখন তার চাচাত ভাই বের হতে পারলেও সামিরা ঘরের ভিতরে আটকে যায়। তখন আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে সামিরার অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পায়।

তালতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

Share





Related News

Comments are Closed