শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ জানুয়ারী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২২) নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এম বি এ বেলাল ও গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী প্রেসক্লাব কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২২ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।
২৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ৯ জানুয়ারী ২০২১ সকাল ১১ টা থেকে বিকেল ২টা পর্যন্ত গোপন ব্যালটে প্রেসক্লাবে নির্বাচন হবে বলে ঘোষনা করা হয়।
এসময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যােতি চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশে করোনাভাইরাস মহামারি বিরাজমান থাকায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্টানে অংশ নেওয়ার অনুরোধ জানান নির্বাচন কমিশনার সোয়েব হোসেন চৌধুরী।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed