গোয়াইনঘাটে নির্মিত হলো দৃষ্টিনন্দন সবজি শেড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট বাজারে ১৪ লক্ষ টাকা ব্যয়ে সবজি শেড তৈরি করে দিয়েছে উপজেলা পরিষদ। এডিবি ও উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের অর্থায়নে নির্মিত হয় এ শেডটি।
সবজির শেডে ঘরগুলো নির্মাণ হওয়াতে গোয়াইনঘাট বাজারের শাক-সবজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ লাগব হয়েছে,পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানের কৃষকরাও নির্মিত এ সবজি শেডের সামনে বসে তাদের উৎপাদিত শাক সবজি বিক্রি করতে পারবেন।
এ ব্যাপারে কথা হলে উক্ত সবজি শেডের কয়েকজন ব্যবসায়ী জানান,সবজি শেড না থাকায় দীর্ঘদিন থেকে দুর্ভোগ ভোগ করে আসছিলেন। উপজেলা পরিষদের মাধ্যমে সরকার আমাদের বিদ্যমান সমস্যাটা সমাধান করে দেওয়ায় আমরা উপকৃত হয়েছি।
এজন্য আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, সাবেক ও বর্তমান ইউএনও নাজমুস সাকিব, তাহমিলুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) একেএম নূর হোসেন নির্ঝর,সংশ্লিষ্ট সকলসহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ জানান, গোয়াইনঘাট বাজারে একটি সবজি বিক্রির স্থান থাকলেও সেখানে কোন শেড তৈরি না হওয়াতে ব্যবসায়ীরা দুর্ভোগ ভোগান্তিতে ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে সবজি শেড তৈরি করে দেয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে। এখানকার ব্যবসায়ীদের পাশাপাশি এ শেডের সামনে উপজেলার আশপাশের কৃষকরাও তাদের উৎপাদিত শাক,সবজিও বিক্রি করতে পারবেন। সবকটি হাট,বাজারের ব্যবসায়ী ও কৃষকদের কল্যানার্থে ভবিষ্যতেও উপজেলা পরিষদ কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান মুক্ত বলেন,বর্তমান সরকার জনবান্ধব। জনগণের জন্য সরকারের ইতিবাচক দৃষ্টিনন্দিত অগণিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উপজেলা পরিষদের অর্থায়নে গোয়াইনঘাট বাজারে সবজি শেড নির্মিত হওয়ায় ব্যবসায়ী, কৃষকসহ সর্বোপুরী জনগণ উপকৃত হবেন।
Related News
গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এমসি একাডেমির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকেরRead More
জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাক আটককে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ
Manual7 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় ৪৮ বিজিবির অভিযানে অবৈধ পাথরRead More



Comments are Closed