মাধবপুরে ৭০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আল-আমিন হোটেলের সামনে থেকে ৭০১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৫৬ হাজার ৫৮৫ টাকাও উদ্ধার করা হয়। একই সাথে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রতন মিয়া (৩২) মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
« জামিন পেলেন একাত্তরের কথার ৩ সাংবাদিক (Previous News)
(Next News) তীব্র ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড়, বইছে শৈত্যপ্রবাহ »
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed