তীব্র ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড়, বইছে শৈত্যপ্রবাহ
মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। সাথে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা।
পঞ্চগড়ে তীব্র ঠান্ডা শুরু হওয়ায় লোকজন যেমন কাহিল হয়ে পড়ছে তেমনি প্রতিদিনের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। প্রতিদিনই ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষজন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে আগুন চালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। তারা দ্রত সরকারি-বেসরকারি সহযোগিতা চেয়েছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের ৫টি উপজেলায় নির্বাহী অফিসারদের কাছে শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ২১ হাজার কম্বল পাঠানো হয়েছে। ৫টি উপজেলার নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কম্বলগুলো বিতরণ করা হবে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed