Main Menu

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১১

বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে।

দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য সৈয়দপুর থেকে ট্রেন আসছে।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, হিলি থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি জয়পুরহাটের সদর উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এসময় ঘুমিয়ে ছিলেন গেটম্যান। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন।

ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেনবলে জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো একজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর।

 

Share





Related News

Comments are Closed