Main Menu

যুক্তরাষ্ট্রে মডার্নার টিকার অনুমোদন

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজারের পর এবার মডার্নার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে এ টিকার অনুমোদন দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত মডার্নার টিকা বিতরণ শুরুর হওয়ার কথাও জানান তিনি।

Manual5 Ad Code

এর আগে গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মডার্নার টিকা আমেরিকায় বিশেষভাবে ছাড়পত্র পেতে মার্কিন বিশেষজ্ঞ প্যানেল সুপারিশ করে। বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই খাদ্য ও ওষুধ প্রশাসন একদিনের ব্যবধানেই টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিল।

Manual5 Ad Code

বিশেষজ্ঞ মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য টিকাটি ঝুঁকিপূর্ণ না। টিকাটি সম্পর্কে এফডিএ’র ৫৪ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, এর ব্যবহারে ‘কোনও নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি’ এবং মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল।

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এমন পরিস্থিতি সামলাতেই ফাইজারের পর মডার্নার টিকা অনুমোদন দিতে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেয়া হয়েছে। গুরুতর রোগী, স্বাস্থ্যকর্মী এবং প্রবীণ নাগরিকরা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code