Main Menu

সিলেট বিভাগের ৭ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের ৭ পৌরসভায় ধানের শীষের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়নপ্রাপ্তরা হলেন-সুনামগঞ্জ সদর পৌরসভায় মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম ন্যান্সি, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান, মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান, হবিগঞ্জের নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১৬ জানুয়ারি ৫৫টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।

Share





Related News

Comments are Closed