কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।
এ সময় বক্তারা বিদেশে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed