সিলেটের ডাকা পরিবহন ধর্মঘট সুনামগঞ্জের প্রত্যাখ্যান
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের গণপরিবহন ও পণ্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের দেওয়া পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিজয়ের মাসে কোনো পরিবহন ধর্মঘটকে সমর্থন না করার বিষয়টি জানান সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মকুল।
তিনি জানান, আগামী ২২, ২৩, ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমরা উক্ত পরিবহন ধর্মঘট সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি প্রত্যখান করছি। বিজয়ের মাসে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কোনো পরিবহন ধর্মঘটকে সমর্থন করে না। ধর্মঘটের তারিখে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্ন্তভুক্ত সব গণপরিবহন চলাচল করবে। তারা চায় ভোলাগঞ্জ পাথর কোয়ারির দিকে ট্রাক চললাম খুলে দেয়া হোক। কিন্তু এটি সরকারি সিদ্ধান্ত এটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী বলেন, বিজয়ের মাসে আমরা সব রকমের পরিবহন ধর্মঘটকে প্রত্যাখ্যান করি। তাই আগামী ২২, ২৩, ২৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার সব গাড়ি চলাচল করবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed