Main Menu

কুলাউড়ায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছে বুধবার বিকালে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘলকান্দি গ্রামের বিনোদ মালাকারের ছেলে শিপলু মালাকার (২০) তার মোটর সাইকেল (ডিএ.এম.হ-১৫-৮৩৬৪) নিয়ে বাড়ী থেকে রবিরবাজার আসছিল। বিপরীত দিক থেকে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে কালা মিয়া (৩৫) মৌলভীবাজার থেকে তার মোটর সাইকেল ( মৌল-হ-১২-২১৮৩) নিয়ে বাড়ী ফিরছিল। এ সময় ঘটনাস্থলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ওসমানি হাসপাতালে শিপলু মারা যায়। কালা মিয়ার অবস্থা আশঙ্কা জনক।

তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইকেল ২টি থানায় আনা হয়েছে। সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কাগজপত্র পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed