শনিবার ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেট নগর। জরুরী মেরামত কাজের জন্য পুরো সিলেট নগরসহ নগরের আশপাশের এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বেলা ২ টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed